বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

সময় সংবাদ ডেস্ক//
সাভারের ছায়াবিথি এলাকায় নিজের ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা মো. সোহেল রানার (৩৬) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছেন। 
মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

শিশুটির মা আসমা আক্তার (৩০) বাদী হয়ে স্বামী সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।


Post Top Ad

Responsive Ads Here