রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনই একমাত্র সমাধান: শেখ হাসিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনই একমাত্র সমাধান: শেখ হাসিনা

সময় সংবাদ ডেস্ক//
মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসনই রোহিঙ্গা সঙ্কটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনের প্লেনারি সেশনে তিনি এ মন্তব্য করেন।

‘সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জগুলোর প্রতি সমন্বিত ও পর্যাপ্ত সাড়াদান নিশ্চিতে বানদুংয়ের মূলনীতিগুলো সমুন্নত রাখা’ শীর্ষক এই সেশনটি বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছি। আমাদের দেশ ও আশপাশকে অস্থিতিশীল করে তোলার সম্ভাবনা রয়েছে এর। এ সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে বাধ্য হয়েছি। রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজ গৃহে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যাওয়া হলো এ সংকটের একমাত্র সমাধান"

শেখ হাসিনা বলেন, "রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এর শিকড় মিয়ানমারের গভীরে প্রোথিত। সেই অনুযায়ী, এর সমাধান মিয়ানমারের ভেতরে পেতে হবে।"

Post Top Ad

Responsive Ads Here