মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসলাম আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসলাম আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন

মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইসলাম আলী মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপি’র সদস্য  জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন,যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ,বিএনপি নেতা এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন, যুবদল নেতা আপেল,শিমুল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি,সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ছাত্র নেতা ইয়াসিন,নবিন দলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইসলাম আলী মাস্টারের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েমউদ্দিন,বেনজির আহমেদ,জাহাঙ্গীর কবির,জাহিদুল ইসলাম শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি।

Post Top Ad

Responsive Ads Here