মেহেরপুরে ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন নুরুল সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯

মেহেরপুরে ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন নুরুল সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত

মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুরে ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে কাউন্সিলারদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব নুরুল ইসলাম এবং বিনা প্রতিদ্বন্দিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান মাসুদ। গতকাল শুক্রবার সন্ধ্যয় ১নস্বর ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন,সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মিয়াজান আলী,পৌর মেয়র ও জেলা যুবলীগের আহŸায়ক মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।  এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রব মন্টা,ঈশা খাঁ, যুগ্ম সম্পাদক আসলাম খান পিন্টু, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। পরে আলহাজ¦ নুরুল ইসলাম ভোটের মাধ্যমে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় মাসুদুর রহমান মাসুদ ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগন সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here