রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

 


নিজস্ব প্রতিবেদক:

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।


শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।


এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।


দায়িত্বভার গ্রহণের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ সময় তাঁরা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে হাফিজ উদ্দিন আহমদের সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর দায়িত্বশীল নেতৃত্ব কামনা করেন।



Post Top Ad

Responsive Ads Here