সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

 

সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হেমায়েত হোসেন (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়নের কাগদী বাতাগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সালথা থানা পুলিশের একটি দল কাগদী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থান করা হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানিয়েছে, হেমায়েত হোসেনের বিরুদ্ধে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাও রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সহিংসতা ও নাশকতাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।


ওসি জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে হেমায়েত হোসেনকে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here