
আমতলীতে ৫ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে আমতলী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আলিশার মোড়ে অবস্থিত মিরাজ টেলিকম দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার নাঈম রোমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মিরাজ মোল্লাকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার মিরাজ মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
