সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ


সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ



সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁও এলাকার নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


মাদরাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি, পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এছাড়া বক্তব্য দেন পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন। পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।


বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। এ জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।



Post Top Ad

Responsive Ads Here