চানাচুর খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০৮, ২০২০

চানাচুর খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ


মেহের আমজাদ, মেহেরপুর:
মেহেরপুরে খোলা বাজারের চানাচুর খেয়ে  ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। ২জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি তিন জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে  মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ রোগীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানা যায়, খোলা বাজারের চানাচুর খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়৷ অসুস্থরা হলেন বারাদি গ্রামের শাজাহানের মেয়ে সানজিদা (০৩) ও শাহানাজ (১৮) এবং একই এলাকার খাদিমুলের মেয়ে  ময়না (৩২),দুখুর মেয়ে খাদিজা (১৩), আরমানের মেয়ে তামান্না (১০)। এ ঘটনার বিষয়ে শাজাহান বলেন, আমার ফুপু বারাদি বাজার থেকে খোলা চানাচুর কিনে এনেছিলেন সেই চানাচুর খাওয়ার পর বাড়ির সকলে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রত হাসপাতালে নিয়ে আসি। তবে চানাচুর বিক্রেতা নাম ঠিকানা জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here