ফরিদপুরে বিএফএফ এর উদ্যোগে ৭৫টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

ফরিদপুরে বিএফএফ এর উদ্যোগে ৭৫টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


ফরিদপুর প্রতিনিধি :  

করোনা ভাইরাস পরিস্থিতিতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে বেনিফিসিয়ারি'জ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ এর উদ্যোগে বিএফএফ এর শুভাকাক্সক্ষীদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলার ডিক্রির চর, অম্বিকাপুর ও চরমাধবদিয়া ইউনিয়নে ৭৫টি নিম্ন আয়ের কর্মহীন পরিবারের মাঝেে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, কর্মসূচি কর্মকর্তা জহিরউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম সোহান  সহ বিএফএফ টিম বাড়ি বাড়ি যেয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বিতরণের শুরুতে ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মেহেদী হাসান মিন্টু উপস্থিত ছিলেন।


প্রতি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ লিটার তৈল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম লবন ১টা মিনি সাবান ও ১টি মাস্ক।


Post Top Ad

Responsive Ads Here