ছাত্রদের উপহার ‘দশ টাকার সদাই’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

ছাত্রদের উপহার ‘দশ টাকার সদাই’

কৃষ্ণ কুমার:
বাংলাদেশে বিরাজ করছে নিবর দূর্ভিক্ষ। দেশে চলছে মানবতার লড়াই। মানবিকতার টানে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের জন্য মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা সংলগ্ন লাঙ্গলবাঁধ-এর বিভিন্ন কলেজে পড়ুয়া ছাত্ররা ও স্থানীয় কতিপয় যুবকেরা মিলে চালু করেছেন ‘দশ টাকার সদাই’ নামে বিতরন যোগ্য উপহার। ‘১০ টাকা সদাই’ সার্ভিসে রয়েছে ২ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, এক কেজি আলু, ২৫০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ, একটি সাবান ও একটি মাস্ক। 
জহির হাসান জুয়েল, বিপুল শিকদার, হুসাইন অন্তর, খালিদ সাইফুল্লাহ, তাজনূর বাবুসহ কতিপয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং স্থানীয় বিভিন্ন লোকজনের সহায়তা ও পরামর্শ নিয়ে এ সার্ভিস পরিচালনা করছেন। এ সার্ভিসের প্রতিনিধিদের মোবাইল নম্বরে কল করলেই বাড়িতে বাজার নিয়ে হাজির হচ্ছেন তারা। এমন কি সুবিধা গ্রহীতাদের তথ্য গোপন রাখা চচ্ছে বলে যানান।
প্রতিষ্ঠানের অন্যতম সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী জহির হাসান জুয়েল বলেন, মানবিক সহযোগীতা সঠিক লোকের কাছে পৌছিয়ে দেয়ায় আমাদের লক্ষ্য প্রচারের উদ্দেশ্যে নয়।তিনি আরো বলেন  ‘১০ টাকার সদাইয়ের’ ৩য় দিনে আমরা ১৩৬ পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করতে পেরেছি এবং বিশেষ কোন সমস্যা না হলে ঈদের দিন পর্যন্ত এ সেবা চালু রাখব বলে আশা করছি। এমন দূর্যোগ কালীন সময়ে তিনি সমাজের বৃত্তবানদের  সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।

Post Top Ad

Responsive Ads Here