উড়োজাহাজ চলাচল ৭ মে পর্যন্ত বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

উড়োজাহাজ চলাচল ৭ মে পর্যন্ত বন্ধ


করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে আগামী ৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।


সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। 

এ নিয়ে তৃতীয় দফায় উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো বেবিচক। এর আগে সংস্থাটি ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৬ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ালো হলো। আগের ন্যায়  এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান উড়োজাহাজ চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও আগামী ৭ মে পর্যন্ত উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।




সময়/জাতীয়/নাজ

Post Top Ad

Responsive Ads Here