বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২০ হাজার ছাড়ালো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২০ হাজার ছাড়ালো


বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবার ৩০ লাখ ২০ হাজার অতিক্রম করেছে।


আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২০ হাজার ৭৩৮ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮ হাজার ৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯১ হাজার ১৮৭ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৯০ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৮৫৩ জনের।

আক্রান্তের তালিকার দ্বিতীয়তে রয়েছে স্পেন। দেশটিতে মোট ২ লাখ ২৯ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৫২১ জন।

তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৭৪ জন।




সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here