ফাতেমার কানের দুল, রক্তমাখা কাপড়সহ চার খুনের মূল হোতা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

ফাতেমার কানের দুল, রক্তমাখা কাপড়সহ চার খুনের মূল হোতা গ্রেফতার


গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার আবদার এলাকায় প্রবাসী কাজলের স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পারভেজের ঘর থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইলসহ তিনটি গলার চেইন ও নিহত ফাতেমার কানের দুল উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান জানান, গ্রেফতার পারভেজ আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। সে ছাড়াও হত্যাকাণ্ডে আরো কয়েকজন অংশ নিয়েছিল।

তিনি জানান, রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে  তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার  ভেতর  থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান এই পিবিআই কর্মকর্তা।

ওই ঘটনায় নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক ফাতেমা, তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা, ছোট মেয়ে হাওরিন হাওয়া ও বাক প্রতিবন্ধী  ছেলে ফাদিল।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। 




সময়/জেলা/রাজ

Post Top Ad

Responsive Ads Here