ইসলামপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

ইসলামপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু


জামালপুরের ইসলামপুরে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ জালাল খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে শুক্রবার রাতে যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন নামে একজন নিহত হন।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লোকজন নিয়ে উত্তর বরুল গ্রামে ১শ’ একর জমি দখল করতে আসেন কুলকান্দি ইউপির জিগাতলা গ্রামের রহিম মেম্বার। এ সময় বাধা দেন উত্তর বরুল গ্রামের সুজন ও তার লোকজন। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে লাঠির আঘাতে বেলাল নিহত হন। গুলিবিদ্ধ হন জালাল খন্দকার। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই সোমবার সকালে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় শনিবার রহিম মেম্বারকে প্রধান করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত বেলাল হোসেনের স্ত্রী সুবেদা বেগম। রোববার রাতে সুজনকে প্রধান আসামি করে আরো ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন জালালের স্ত্রী আকলিমা আক্তার।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here