ভাড়াটিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়া সেই বাড়িওয়ালা শম্পা কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

ভাড়াটিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়া সেই বাড়িওয়ালা শম্পা কারাগারে


রাজধানীর পান্থপথে বাড়িভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়া সেই বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছে আদালত।


বুধবার তার বিরুদ্ধে রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শম্পার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে শম্পাকে আটক করে র‌্যাব। কলাবাগান থানার ওসি ঠাকুর দাশ জানান, র‍্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানালে তিনি অস্বীকৃতি জানান।

গত রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘরে থেকে তাড়িয়ে দেয় শম্পা। এ ঘটনায় শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here