গাইলেন সালমান, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ (ভিডিও) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

গাইলেন সালমান, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ (ভিডিও)


করোনা নিয়ে সচেতনতা প্রচারের জন্য এবার ‘পেয়ার করোনা’ শিরোনামের গান গাইলেন সালমান খান। মহারাষ্ট্রের পানভেলে ফার্মহাউজে বসেই নিজের গলায় গান রেকর্ড করলেন আর বানিয়ে ফেললেন মিউজিক ভিডিও। সালমানের গাওয়া সেই গানের প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউড বাদশা।

সালমান খানের এই মিউজিক ভিডিওতে উঠে এসেছে করোনা নিয়ে বেশকিছু বার্তা। যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, সাহায্য, চিন্তা কোনো কিছুই করতে মানা করেননি তিনি, তবে সবকিছুই সামাজিক দূরত্ব বজায় রেখে করতে বলেছেন। 

তবে করোনা মোকাবিলায় বেশি বাহাদুরি না দেখিয়ে কিছুটা ভয় পেতেও বলেছেন সালমান। এমনকি গানের মাধ্যমেই এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্সদের কথা শুনে চলার পরামর্শও দিয়েছেন ভাইজান। সালমানের গলায় এই গানটি মন্দ লাগেনি অনেকেরই।

সালমানের গলায় এমন গান শুনে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। এদিন এক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন, তিনি সালমানের গাওয়া গান শুনেছেন কিনা? নেটিজেনের এই প্রশ্নের জবাব দিয়ে কিং খান বলেন, অবশ্যই তিনি শুনেছেন এবং সালমান খুব ভাল গায়কও বটে। 

এখানেই শেষ নয়, আরো একজন নেটিজেন শাহরুখ-কে প্রশ্ন করেন, করোনাভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন, এই পরিস্থিতিতে তিনি কী শিখেছেন? উত্তরে বাদশা বলেন, আমাদের জীবনে কিছুটা ধীর গতিতে এগোনো উচিত। জীবন ও প্রকৃতিকে উপলব্ধি করা উচিত।

সালমানের কণ্ঠে ‘পেয়ার করোনা’ শিরোনামের গানটি:->>>>এখানে<<<< ক্লিক করুন।

Post Top Ad

Responsive Ads Here