‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকেই রণবীর-দীপিকার প্রেম পর্বের সূত্রপাত। এ কথা আট থেকে আশি সবারই জানা। সেই কারণেই ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করে।
পরিচালক অয়ন মাখার্জির এই সিনেমা নাকি রণবীর-দিপীকাকে দেখেই চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। ফলে ছবিটি যখন মুক্তি পায়, তখন দর্শকরা প্রশংসায় ভরিয়ে দেন। কিন্তু জানেন কি, এই সিনেমা থেকে রণবীর-দীপিকার একটি দৃশ্য কেটে বাদ দেয়া হয়েছিলো। আর সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ দিয়ে রণবীর-দীপিকার প্রেম পর্ব শুরু হলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি। ‘আজব প্রেম কী গজব কাহানি’র শুটিংয়ের সময় ক্য়াটের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রণবীর কাপুর। আর তখনই দীপিকার হাত ছেড়ে ক্যাটরিনার সঙ্গে লিভ ইন শুরু করেন তিনি।
তবে ক্যাট হোক বা আলিয়া, রণবীর-দীপিকার জুটি যে দর্শকদের অন্যতম পছন্দের, তা কিন্তু অস্বীকার করেন না কেউই।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

