হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পুরস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পুরস্কার

 

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পুরস্কার
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পুরস্কার


মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:

সরকারি বিভিন্ন দপ্তর ও থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অস্ত্রের সন্ধান বা সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-৭-এর অধিনায়ক।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যাব-৭-এর চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।


র‍্যাব-৭-এর অধিনায়ক বলেন, হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র অপরাধীদের হাতে গেলে তা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। তাই এসব অস্ত্র দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।


তিনি জানান, হারানো সরকারি অস্ত্রের ধরন অনুযায়ী তথ্যদাতাদের পুরস্কার দেওয়া হবে। রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্যের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।


এ ছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্য দিলে ১ হাজার ৫০০ টাকা এবং প্রতিটি গোলাবারুদের তথ্যের জন্য ৫০ টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়।


র‍্যাব-৭ অধিনায়ক আরও বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আশপাশে হারানো সরকারি অস্ত্র বা অবৈধ অস্ত্রের সন্ধান পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


একই সঙ্গে অস্ত্র উদ্ধারে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান র‍্যাব-৭-এর অধিনায়ক।




Post Top Ad

Responsive Ads Here