প্রথমবারের মতো মিনেসোটায় মসজিদের মাইকে আজান প্রচার করায় ‘ইতিহাস’ সৃষ্টি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ শহরটির কোনো মসজিদেই প্রকাশ্যে আজান দিতে দেখেনি কেউ।
বৃহস্পতিবার মিনেসোটার ‘দার-আল-হিজরা‘ নামক মসজিদে ছাদে থাকা স্পিকারের মাধ্যমে প্রথমবারের মতো আজান দেয়া হয়। খবর আল-জাজিরা
মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশকিছু দেশে মাইকে আজান দেয়া স্বাভাবিক ঘটনা। তবে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের অধিকাংশ দেশে মাইকে এভাবে আজান দিতে দেখা যায়না। বরং সেখানে অভ্যন্তরীণভাবে আজান দেয়া হয়।
এমন অবস্থায় রমজান মাসজুড়ে দিনে পাঁচবার মসজিদের মাইক থেকে আজান শোনার মাধ্যমে ওই এলাকার হাজারো মুসলিমদের মধ্যে থাকা ভ্রাতৃত্ব বোধ অনুভব করবেন বলে জানান মসজিদের পরিচালনা পরিষদে থাকা আব্দিসআলম আদম।
আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল মিনেসোটার নির্বাহী পরিচালক জিলানি হুসেইস জানান, বেশ কয়েক বছর ধরেই এভাবে আজান দেয়ার বিষয়ে ভাবা হচ্ছিল। এখন করোনাভাইরাসের প্রভাবে মসজিদগুলোতে যাতায়াত বন্ধ। তাই অন্তত আজান প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সময়/আন্ত/২৫৪২০২০

