সময় সংবাদ ডেক্সঃ
বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শুরু হওয়া এ বৃষ্টি চলছিল প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত। সঙ্গে মেঘের গর্জনও ছিল। তবে এ বৃষ্টি অপ্রত্যাশিত ছিল না।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে রাজধানীতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। তবে শিগগিরই বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমে যাবে।
সোমবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর থেকে ঝোড়ো হাওয়াসহ শুরু হওয়া এ বৃষ্টি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় ঢুকেছে। দিনের বেলায় রাজধানীসহ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

