সময় সংবাদ ডেক্সঃ
করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ চার দেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। তবে পণ্যবাহী কার্গো ফ্লাইট চালু থাকবে।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়া ফ্লাইটের নিষেধাজ্ঞা পেয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।
বিবৃতিতে বলা হয়েছে, এই চারটি দেশের নাগরিকরা যদি অন্য কোনো দেশের ফ্লাইটের মাধ্যমে কুয়েতে ঢুকতে চান, সেক্ষেত্রে অবশ্যই অন্য দেশে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে।
এর আগে, এ সম্পর্কিত এক বিবৃতিতে কেবল এই চারটি দেশে থাকা কুয়েতি নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের প্রবেশে অনুমতি দিয়েছিল দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে শর্ত ছিল- এই দেশগুলো থেকে আসা স্বাস্থ্যকর্মী ও কুয়েতি নাগরিকদের অন্য দেশে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে। সর্বশেষ বিবৃতিতে তা কিছুটা পরিবর্তন করে এই চার দেশের সব প্রবাসী শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।

