আফগানিস্তান থেকে সরানো সেনা রুশ সীমান্তে মোতায়েন করবে যুক্তরাষ্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

আফগানিস্তান থেকে সরানো সেনা রুশ সীমান্তে মোতায়েন করবে যুক্তরাষ্ট




সময় সংবাদ ডেক্সঃ


 আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া সেনাদেরকে আবার রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো কোনো সূত্র এমনই ইঙ্গি দিচ্ছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এক রিপোর্টে জানিয়েছে, আমেরিকা তার সেনা ও সামরিক সরঞ্জামাদি আফগানিস্তান থেকে সরিয়ে সেদেশের সীমান্তবর্তী উজবেকিস্তান ও তাজিকিস্তানে মোতায়েন করতে চায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে।


উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবং আমেরিকায় রাশিয়ার কথিত সাইবার হামলাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রাশিয়ার সীমান্তে মোতায়েন নতুন বৈরি সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

Post Top Ad

Responsive Ads Here