রাজধানীতে স্ত্রী ও সন্তানকে খুন করেছে স্বামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

রাজধানীতে স্ত্রী ও সন্তানকে খুন করেছে স্বামী


 


নিজস্ব প্রতিবেদকঃ



রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় হাতুড়ি পেটা করে ও বালিশ চাপা দিয়ে সন্তানসহ স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।

নিহত স্ত্রীর নাম রোমা আক্তার (২৭) ও তার সন্তান রিশাদ (দেড় বছর)। এ ঘটনার পর থেকে স্বামী আব্দুল অহিদ পলাতক রয়েছে।


সোমবার রাত ১১টার দিকে মীরহাজীরবাগ এলাকার রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।

Post Top Ad

Responsive Ads Here