নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের চার দিনেও সন্ধান মেলেনি, বিজ্ঞপ্তি প্রকাশ পুলিশের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৮, ২০২১

নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের চার দিনেও সন্ধান মেলেনি, বিজ্ঞপ্তি প্রকাশ পুলিশের

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নদী বন্দর এলাকায় ইঞ্জন চালিত নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান মেলেনি চার দিনেও। গত বুধবার সন্ধ্যার আগে ফরিদপুরের নদী বন্দর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষক নিয়ে ট্রলারটি তিন নম্বর জেটি এলাকায় ডুবে যায়। এসময় ১৩ শিক্ষক ও মাঝি তীরে উঠলেও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন ও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হেসেন নিখোঁজ থাকেন। 


ফরিদপুরের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ওই দিন থেকেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। অদ্যবদি তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে কয়েকটি টিম নদীতে কার্যক্রম পরিচালনা করছে।  


উল্লেখ্য, ১৫ শিক্ষকের একটি দল ফরিদপুরের সদর উপজেলার খলিল মন্ডলের হাট এলাকা থেকে ট্রলার যোগে আনন্দ ভ্রমনে বের হয়ে বুধবার বিকালের দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় পৌছে। এখানে যাত্রা বিরতি শেষে সাড়ে পাঁচচটার দিকে পুনরায় যাত্রা করার সময় নৌকায় ওঠে। কিন্তু ট্রলারের ইঞ্জিনে ত্রæটি দেখা দিলে স্রোতের তোড়ে ঘাট এলাকাতেই ডুবে যায় ট্রলারটি। এসময় ১৫ শিক্ষক ও মাঝিসহ ১৬ জনের মধ্যে ১৪ জন সাতরে এবং স্থানীয়দের সহযোগীতায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু দুই শিক্ষককে আর খুঁজে পাওয়া যায়নি। 


এদিকে তাদের সন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গত ২৫/০৮/২০২১ ইং তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার  সময় সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, ফরিদপুর হাই স্কুল, ফরিদপুর জেলা স্কুল সাদিপুর উচ্চ বিদ্যালয়, খলিল মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় এর ১৫ জন শিক্ষক (বন্ধুরা) চরমাধবদিয় ইউনিয়েনের খলিল মন্ডলের হাট থেকে ট্রলার যোগে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা হন। বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় যাত্রা বিরতি আছরের নামাজ আদায় করার জন্যে সিএন্ডবি ঘাট বানু ফকিরের ডাঙ্গী ৩ নং জেটিতে ট্রলার বন্ধ করে। আছরের নামাজ আদায় করেন ও চা নাস্তা করেন। কিছুক্ষন পর ধলার মোড়ের উদ্দেশ্যে ট্রলার স্ট্যাট দিলে ইঞ্জিন বিকল হয় এবং স্ট্যাট নেয় না ঐ সময় প্রবল স্রোতেল কারণে ট্রলার জেটির ভিতরে ঢুকে পড়ে এবং ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৫ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষক ও ১ জন মাঝি সাতরিয়ে ডাঙ্গায় /উপরে উঠলে শিক্ষক  মোঃ আলমগীর হোসেন (ফরিদপুর উচ্চ বিদ্যালয়) ও শিক্ষক আফজাল হোসেন(সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়) নিখোজ হন। উক্ত ব্যক্তিদেরকে যদি কোথাও পাওয়া যায় তাহলে কোতয়ালী থানা ফরিদপুর অথবা পুলিশ কন্ট্রোল রুম ফরিদপুরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

Post Top Ad

Responsive Ads Here