ফরিদপুরে সংবাদকর্মিদের সাথে মৎস বিভাগের মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৮, ২০২১

ফরিদপুরে সংবাদকর্মিদের সাথে মৎস বিভাগের মতবিনিময় সভা

 


ফরিদপুর প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য গুলোকে সামনে রেখে ফরিদপুরে সংবাদকর্মিদের সাথে জেলা মৎস বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার দুপুরে জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।     

 
জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে  সভায়  সাংবাদিকদের  ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ও মৎস্য খাতে উন্নয়নের বিষয়ে অবহিত করেন সিনিয়র জেলা মৎস  কর্মকর্তা বিজন কুমার নন্দী।   


এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


এদিকে জেলা মৎস কর্মকর্তার কার্যালয় ছাড়াও উপজেলার প্রতিটি উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here