![]() |
| ১০ বার ‘শ্রেষ্ঠ সার্কেল’ নির্বাচিত এএসপি সোহানুর রহমান সোহাগের বিদায় |
মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পুলিশ থেকে বিদায় নিয়েছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সোহানুর রহমান সোহাগ। দীর্ঘ ২ বছর ৭ মাস দায়িত্ব পালনকালে তিনি আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দায়িত্বপালনের সময় সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। সাধারণ মানুষের সমস্যা সমাধান, অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটনেও তিনি প্রশংসিত হন।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এএসপি সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযান ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। তাঁর নেতৃত্বে অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম আরও গতিশীল হয় এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পায়।
দায়িত্বকালীন সময়ে সফল কর্মকাণ্ড ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ১০ বার “শ্রেষ্ঠ সার্কেল” নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন, যা চট্টগ্রাম জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদায়ী এই পুলিশ কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে তাঁর সঙ্গে দায়িত্বপালনের স্মৃতিগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন সহকর্মীরা।

