আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫১ জনের প্রশিক্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫১ জনের প্রশিক্ষণ

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫১ জনের প্রশিক্ষণ
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫১ জনের প্রশিক্ষণ

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপর প্রকৃত হকদার পরিবারগুলোর সরকারি সহায়তা পাওয়া অনেকাংশে নির্ভর করবে।


উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ও ১১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে ৩৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার অংশ নিচ্ছেন।


এর আগে প্রথম পর্যায়ে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণ সম্পন্ন করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। সব মিলিয়ে পুরো কর্মসূচিতে মোট ৫১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।



Post Top Ad

Responsive Ads Here