দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৮ আগষ্ট) থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। যা চলবে ৩ই সেপ্টেম্বর পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশে ন্যায় দোয়ারাবাজারেও নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর। শনিবার বেলা ১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাউর রহমান, মৎস্য অফিসের ফিল্ড অফিসার মাধব চন্দ্র সূত্রধর,
দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক এম এ করিম লিলু, সাংবাদিক হাবিবুল্লাহ হেলালী, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক আশিক মিয়া, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, সাংবাদিক আশিক রহমান, এছাড়াও অফিস সহায়ক হুমায়ুন কবির চৌঃ, দোয়ারাবাজার মৎস্য জীবিলীগের আহবায়ক হাজী নছর উদ্দিন প্রমুখ।
এদিকে সপ্তাহব্যাপী মৎস্য কার্যক্রমের মধ্যে রয়েছে, মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন জানান।

