![]() |
| আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান |
মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।
নবাগত এই পুলিশ কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার আশাবাদ জানান।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানের দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

