জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণ: পাষণ্ড সৎ বাবা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৩, ২০২৬

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণ: পাষণ্ড সৎ বাবা গ্রেফতার

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণ: পাষণ্ড সৎ বাবা গ্রেফতার
জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণ: পাষণ্ড সৎ বাবা গ্রেফতার

 


নিরেন দাস, জয়পুরহাট:

সারাদেশে যখন শিশুদের ওপর পাশবিকতার ঘটনায় তোলপাড় চলছে, ঠিক তখনই জয়পুরহাটে এক ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। শহরের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে (রিকশাচালক) ইতিমধ্যে আটক করেছে পুলিশ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে পাশের একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ৭-৮ দিন আগে সকালে মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে প্রাণনাশের ভয়ভীতিও দেখায় সে।


পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং পুরো ঘটনাটি খুলে বলে।


ভুক্তভোগী শিশুটির মা জানান, অভিযুক্ত লিটন তীব্র মাদকাসক্ত। এই জঘন্য অপরাধের প্রতিবাদ করায় তাকেও নির্মমভাবে মারধর করা হয়েছে।


এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন "সামাজিক সম্মান" ক্ষুণ্ন হওয়া এবং "মামলার খরচ"-এর ভয় দেখিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এমনকি পরিবারটিকে হাসপাতালে যেতে এবং আইনি পদক্ষেপ নিতেও বাধা দেওয়া হয়।


অবশেষে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে লোকচক্ষুর আড়ালে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির রাতেই তার প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।


জয়পুরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে।


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান:অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতিমধ্যে আটক করে থানায় নেওয়া হয়েছে।শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।লিটনের মাদক সংশ্লিষ্টতা ও পূর্বের কোনো অপরাধের রেকর্ড আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।


এই নির্মম ঘটনায় জয়পুরহাটের স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অপরাধী লিটনের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here