বগুড়ায় করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

বগুড়ায় করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু




জেলা প্রতিনিধিঃ


 বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬ জন করোনায় ও ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯০ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬২৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই।


সোমবার বেলা সোয়া ১১ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন।


ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৫৪৯টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ।




তিনি বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭২৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

 

Post Top Ad

Responsive Ads Here