আজ পরিমনীর জামিনের আবেদন করা হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

আজ পরিমনীর জামিনের আবেদন করা হবে

 


সময় সংবাদ ডেস্কঃ



মাদক মামলায় গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিনের আবেদন আজ সোমবার করা হবে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা বনানী থানার মামলায় সোমবার জামিনের আবেদন করা হবে। তার জামিনের আবেদন বিষয়ে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে আশা করছি।


মাদক মামলায় ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওইদিন প্রিজন ভ্যানে করে পরীমনিকে সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।


কারাসূত্র জানায়, পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে। 

গত ১০ আগস্ট পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।


এর আগে, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকের পর তাদের নেয়া হয় র‍্যাবের সদরদফতরে। 

Post Top Ad

Responsive Ads Here