পরীমনি মামলার জামিন শুনানি বুধবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

পরীমনি মামলার জামিন শুনানি বুধবার


 


সময় সংবাদ ডেস্কঃ



চিত্রনায়িকা পরীমনির জন্য আদালতে লড়ছেন অভিনেতা আমান রেজা। পরীমনির প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের একজন হওয়ায় আমানকে নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। তবে শুধু আদালতে নয়, আমান সময় দিচ্ছেন শুটিং সেটেও।

আজ মঙ্গলবার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি।


আমান রেজা বলেন, গতকাল থেকে শুটিং করছি। অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে এটা আমার চতুর্থ বিজ্ঞাপন। কাল আবার আদলতে থাকতে হবে। পরীমনির মামলার পরবর্তী শুনানি বুধবার।


তিনি বলেন, আমি শুধু পরীমনি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি। আমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটাও পরিচালনা করে। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। সবসময় থাকার চেষ্টা করছি।


পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমান রেজা। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।


আমান রেজা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা একজন ব্যবসায়ী। মা অবসরপ্রাপ্ত একজন জেলা জজ। ২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর থেকেই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here