পরিমনিকে নিয়ে সিটি ব্যাংকের এমডির ফেসবুক স্ট্যাটাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

পরিমনিকে নিয়ে সিটি ব্যাংকের এমডির ফেসবুক স্ট্যাটাস

 



সময় সংবাদ ডেস্কঃ



চিত্রনায়িকা পরীমনির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের ‘মাসেরাতি’ ব্র্যান্ডের গাড়িটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা দামের এই গাড়ি পরীমনিকে কে দিয়েছে, তা নিয়ে জোর আলোচনা চলছে।

সাড়ে তিন কোটি টাকার গাড়িটি পরীমনিকে কে উপহার দিয়েছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যদিও পরীমনির ওই গাড়ি কেনার বিষয়ে বরাবর আত্মপক্ষ সমর্থন করেছেন। বলেছেন, তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, পরীমনি গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে কেনননি।


পরীমনিকে গাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নাম উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। পরীমণিকে গাড়ি উপহার দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।


মাসরুর আরেফিন লেখেন, আমার নিজের একটাও গাড়ি নেই। একটা সামান্য মারুতি বা ধরেন একটা টয়োটা করোলা গাড়িও না। ব্যাংক আমাকে চলার জন্য গাড়ি বরাদ্দ দিয়েছে, তাতেই চড়ি। চাকরির শেষে নিশ্চয়ই কোনো ব্যাংক থেকে কার লোন নিয়ে একটা গাড়ি কিনে তাতে চড়বো।


তিনি লেখেন, পরীমনি নামের কাউকে দেখিনি। অতএব তার নম্বর আমার কাছে থাকার প্রশ্নই আসে না। এমনকি ‘বোট ক্লাব‘ ঘটনার আগে পর্যন্ত পরীমনি নামটাও শুনিনি। আমার মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে, কে এই পরীমনি?




কাউকে কোনো গাড়ি দেওয়ার সামর্থ্য নেই বলেও জানান মাসরুর আরেফিন। স্ট্যাটাসে তিনি প্রশ্নও ছুঁড়ে দেন- ‘আমি যাকে চিনি না, জীবনে যার বা যাদের সঙ্গে হ্যালো বলা দূরে থাক, যাদের নামটা পর্যন্ত আমি প্রথম জানলাম এই কদিন আগে। সেই নায়িকা বা মডেলকে আমি গাড়ি দিয়ে ফেললাম?’


২০২০ সালের ২৪ শে জুন তার সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকার রয়েল ব্লু-রঙের মাসেরাতি গাড়ি কেনেন। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড ‘মাসেরাতি’।


এদিকে মাদক মামলায় গ্রেফতার হয়ে চারদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরীমনি। এর মধ্যেই চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। একে একে নানা তথ্য সামনে আসছে।

Post Top Ad

Responsive Ads Here