রামেকে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

রামেকে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি


 




সময় সংবাদ ডেস্কঃ


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মৃত্যু হয় তাদের। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৩৪ জন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন, এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ৫ জন, পাবনা ও নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ১ জন । এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৫৬ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। রাজশাহীতে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৭ দশমিক ২৫ শতাংশ।


হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন ও হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

Post Top Ad

Responsive Ads Here