কৃষককে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

কৃষককে কুপিয়ে হত্যা




জেলা প্রতিনিধিঃ


লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির সামনে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২নং দোয়ানী গ্রামে গতকাল রবিবার রাতে সাড়ে ৯টায় ওই এ ঘটনা ঘটে।  


নিহত আব্দুল মালেক দোয়ানী গ্রামের বারেক আলীর ছেলে এবং দুই ছেলে এক মেয়ের জনক।


পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে গরমে বাড়ির বাহিরে বসে ছিল আব্দুল মালেক।



এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার লোকজন বাড়ির বাহিরে বের হয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তার লাশ পরে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

পরিবার সুত্র জানান, দীর্ঘদিন ধরে তার সাথে প্রতিবেশীদের জায়গা-জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে।



সে থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণে করা হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুব দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।  

Post Top Ad

Responsive Ads Here