ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত



স্টাফ রিপোর্টার, ফরিদপুর :   
“আন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সোমবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বেলুন উড়িয়ে এর শুভ সূচনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

 

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। 


এসময় অন্যদের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী রাজেন্দ্র কলেজের প্রফেসর রিজভী জামান, শিপ্রা গোস্বামী প্রমূখ। 


বক্তারা এসময় জেলার পর্যটন কেন্দ্র গুলোকে আরো বেশি বেশি সাজিয়ে গুছিয়ে দেশ ও বিদেশে তুলে ধরার উপর গুরত্বারোপ করেন।

Post Top Ad

Responsive Ads Here