রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের ৩৬ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকোজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের ৩৬ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকোজ




ওবায়দুল ইসলাম রবি রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের ৩৬ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শণের নোটিশ দেয়া হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। জেলার তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারকে কারণ দর্শনের নোটিশ দিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।


সম্প্রতি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিত ও ক্লাসরুমসহ প্রতিষ্ঠান প্রাঙ্গণ অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেছে। অপরদিকে জেলা শিক্ষা অফিসারের র্ভাচুয়াল মিটিংয়ে তাদের উপস্থিতি পাওয়া যায়নি। যার করানে ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।


প্রসঙ্গত, তানোর উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয় তথ্য মতে, উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা, ১৪টি কলেজ, ৩টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও ১টি কৃষি ডিপ্লোমা রয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সরকারী ছুটি ব্যাতিত, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকবে, মাধ্যমিক বিদ্যালয় ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঠদানসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি থাকা বাধ্যতামূলক।


এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, বেশ কিছু দিন ধরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ, গুরুত্বপূর্ণ জুম মিটিংয়ে অংশগ্রহণ না করাসহ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রধান শিক্ষক ও সুপারের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। গত মাসের ৯, ১০ ও ২৭ এবং চলতি অক্টোবর মাসের ৪ ও আজ ৫ তারিখে পরিদর্শনে গেলে ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধানদের দায়িত্ব অবহেলা পাওয়ায় ৩৬ জন প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ করা হয়েছে। এদের ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে এসব শিক্ষকদের বলা হয়েছিল। প্রায় সবাই লিখিত জবাব দিয়েছেন। এখন এসব জবাবের সত্যতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 


গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকেই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে অবহেলা দেখতে পান । এমনকি উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষা অফিসে যাওয়ার নামে নিজেদের কর্মস্থলে অধিকাংশ কার্যদিবসে অনুপস্থিত থাকেন না। পরিদর্শনকালে জানতে পারেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।

Post Top Ad

Responsive Ads Here