ফরিদপুরে তিনটি চোরাই মটর সাইকেল সহ দুই চোর আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

ফরিদপুরে তিনটি চোরাই মটর সাইকেল সহ দুই চোর আটক

 


স্টাফ রিপোর্টার, ফরিদপুর :  
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের এক অভিযানে ৩টি চোরাই মটর সাইকেল সহ দুই মটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মটর সাইকেল সহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, শহরের খোদাবক্স রোডের মোঃ লোকমান শেখের পুত্র আরজু শেখ(২০) ও একই এলাকার শেখ আহম্মদের পুত্র ফয়সাল হোসেন(২৫)। 


এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, মঙ্গলবার বিকেলে শহরের খোদাবক্স রোড এলাকায় স্থানীয় জনগনের কাছ থেকে কোতয়ালী থানা পুলিশ খবর পায় একটি মটর সাইকেল সহ একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আরজু শেখকে আটক করে। এরপর তার বিরুদ্ধে ওই মটর সাইকেলের মালিক মোঃ ইসমাইল মন্ডল একটি মামলা দায়ের করে। পুলিশ আসামীকে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে তার দেয়া তথ্য মতে সালথা থানার ভাওয়াল এলাকা থেকে আরো দুটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। আর এই ঘটনার সাথে জরিত তার আরেক সহযোগি ফয়সাল হোসেনকে আটক করা হয়। তিনি বলেন এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-২৪। 


এদিকে পরপর জেলায় দুটি মটর সাইকেল চোর চক্রকে জেলা পুলিশ আটক করায় জেলার সাধারন মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here