নিখোঁজ তিন শিক্ষার্থী পল্লবী থেকে উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

নিখোঁজ তিন শিক্ষার্থী পল্লবী থেকে উদ্ধার




সময় সংবাদ ডেস্কঃ 



 রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। কক্সবাজার থেকে ফেরার পথে গাজীপুর থেকে র‍্যাব তাদের উদ্ধার করে।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


মেহজাবিন নামের এক নারী তাদের প্ররোচিত করেছে বলে দাবি করেছে উদ্ধারকৃত শিক্ষার্থীরা। তাদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি -ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা। এরপর থেকেই তারা নিখোঁজ। বাসা থেকে যাওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা ,স্বর্ণালংকার ,স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে যায়।



Post Top Ad

Responsive Ads Here