নৈশপ্রহরীকে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

নৈশপ্রহরীকে হত্যা


 

জেলা প্রতিনিধিঃ



ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৈশপ্রহরী রাসেল মিয়াকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া এলাকার ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল মিয়া একই উপজেলার সোহাগপুরের দুলাল মিয়ার ছেলে। সে তালশহরের এসএমজি ব্রিক্স নামে একটি ইটভাটার নৈশপ্রহরী ছিল।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় রাসেলের। এরপর থেকেই তার খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


নিহত রাসেলের স্ত্রী নাহিদা বলেন, কয়েকদিন আগে এসএমজি ব্রিক্সের এক শ্রমিকের সঙ্গে আমার স্বামীর বিরোধ হয়েছিল। ঐ ঘটনার জেরে তাকে হত্যা করা হতে পারে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার চাই।


আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান জানান, নিহতের গলায় এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here