৯৯৯ - এ ফোন,গরু চোর গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

৯৯৯ - এ ফোন,গরু চোর গ্রেফতার



জেলা প্রতিনিধিঃ


 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গরু চুরি করে পালানোর সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। তবে ঐ সময় চোর চক্রের বাকি চার সদস্য পালিয়ে যান।

সোমবার ভোরে উপজেলার আলাদীপুর মধ্যপাড়া থেকে একটি পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতাররা হলেন- শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ২৪ বছর বয়সী আতাউর রহমান, সিরাজগঞ্জের ২২ বছর বয়সী ফরহাদ আলী।


এর আগে রোববার গভীর রাতে উপজেলার চককানু মধ্যপাড়া থেকে গরু চুরি করা হয়। গরু উদ্ধারের পর মালিক ইমরান আলী প্রামাণিক এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন।



মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তরা হলেন- ৪২ বছর বয়সী মুকুল, ৩০ বছর বয়সী হিরা শেখ, ২৮ বছর বয়সী আব্দুস সালাম ও অজ্ঞাত একজন।


জানা গেছে, উপজেলার চককানু মধ্যপাড়া গ্রামের বাসিন্দা গরুর মালিক ইমরান রোববার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। ঐ সময় তিনি ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যান এবং বুঝতে পারেন দরজা বাইরে থেকে আটকানো। এ অবস্থা দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্বজনরা এসে ঘরের দরজা খুলে দেন। ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে একটি গরু নেই। ঐ সময় তার স্বজন ও স্থানীয়রা আশেপাশে খোঁজাখুঁজি করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।


জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে গরু উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

Post Top Ad

Responsive Ads Here