![]() |
| মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম - আব্দুর রহমান |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সাংসদ (ফরিদপুর-১), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে বলেছেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে বসবাস করছি। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার আছে বলেই সম্ভব হয়েছে। যেখানে নেই কোন বিভেদ, নেই কোন হাঙ্গামা। এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। এটাই আমাদের স্বার্থকতা যে সকল ধর্মের মানুষই আমরা যেকোন উৎসব ভাগাভাগি করে পালন করে থাকি।
মঙ্গলবার(১৩/০৬/২৩ইং) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম-আমগ্রাম আকড়া বাড়িতে ৩২ প্রহরব্যাপী (৪দিন) নামযজ্ঞ অনুষ্ঠানে কথাগুলো বলেন আব্দুর রহমান।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সেজন্যই আপনাদের সজাগ থাকতে হবে। আগামীতে শেখ সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনাদের ক্ষমতায় আনতে হবে। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন - জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য বিমান রায়, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ- প্রচার সম্পাদক এনামুল হক,সদস্য আব্দুল আলীম মোল্যা,আলী আকবর, পলাশ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা,জেলা মৎস্যজিবি লীগের সাবেক যুগ্ম আহবায়ক পরশ সিকদার, উপজেলা যুবলীগ নেতা চৌধুরী রায়হান রকি,আল মামুন রনী,গালিবুর রহমান মিয়া, উপজেলা মৎস্যজিবি লীগের আহবায়ক রাজিবুর রহমান রাজু,যুগ্ম আহবায়ক প্রদিপ ঘোষ,পৌর আহবায়ক গফফার হোসেন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বোয়ালমারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।
এ সময় বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাসহ দূরদূরান্ত থেকে আসা শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আগমন ঘটে।

