ফরিদপুরে নানা আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৬, ২০২৩

ফরিদপুরে নানা আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


সঞ্জিব দাস, ফরিদপুর : 

ফরিদপুরে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি এ.কে. আজাদ। 


জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মেহরীন শেখ অয়নিকার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাবেয়া বৃষ্টির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব তানিয়া আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‌‌


এ সময় বক্তারা বলেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে অনেক সতর্ক হয়ে পথ চলতে হবে। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করে সকলকে একযোগে কাজ করার কথা বলেন বক্তারা। ‌ তারা আরো বলেন, দলের প্রধান ঠিক করে দেবেন কে হবেন সামনের দিনে ফরিদপুর সদর আসনের নৌকার কান্ডারী। নিজেদের ভিতর ঐক্য বিনষ্ট করে আগে থেকেই নিজেরা নিজেরা ঘোষণা দিয়ে লাভ কি। আমাদের দলের প্রধান মাননীয় নেত্রী যাকে নমিনেশন দেবেন তার পক্ষেই সকলে একযোগে কাজ করব।


পরে নেতৃবৃন্দ ২১ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here