নদী ভাঙন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে ধানের শীষের বিকল্প নেই: নূরুল ইসলাম নয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৮, ২০২৫

নদী ভাঙন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে ধানের শীষের বিকল্প নেই: নূরুল ইসলাম নয়ন

 

নদী ভাঙন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে ধানের শীষের বিকল্প নেই: নূরুল ইসলাম নয়ন
নদী ভাঙন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে ধানের শীষের বিকল্প নেই: নূরুল ইসলাম নয়ন

গিয়াসউদ্দিন, চরফ্যাশন প্রতিনিধি:

নদী ভাঙন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়ন।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন সদরে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নয়ন বলেন, “ধানের শীষ প্রতীকের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, টেকসই নদী রক্ষা প্রকল্প এবং স্বাস্থ্য ও পর্যটন খাতে যুগান্তকারী পরিবর্তন আনা হবে।”


তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়াতে অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন। আর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক, শ্রমিক, মাঝি-মাল্লা ও খেটে খাওয়া মানুষের উন্নয়নে কাজ করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে সেই ধারাবাহিকতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবে।


নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে নয়ন বলেন, “দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। আমাদের মা-বোনেরা যদি বিভ্রান্ত হন, তাহলে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে। তাই প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করছি—বাড়ি ফিরে গিয়ে মা-বোনদের কাছে বিএনপির পক্ষে ভোট চাইবেন।”


তিনি আরও বলেন, “বিগত ৩২ বছর সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে আপনাদের সামনে ধানের শীষ তুলে দিয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন—আজ, আগামীকাল এবং ভবিষ্যতে যে-ই ধানের শীষের প্রার্থী হোন না কেন।”


গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম,জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ,

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এবংসাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম।


স্থানীয় বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা স্থলে আসলে অনুষ্ঠানটি এক বিশাল সমাবেশে পরিণত হয়।



Post Top Ad

Responsive Ads Here