গাজীপুর সিটি নির্বাচনে প্রভাবক জলাবদ্ধতা-বেহাল ড্রেনেজ ব্যবস্থা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে প্রভাবক জলাবদ্ধতা-বেহাল ড্রেনেজ ব্যবস্থা

নিউজ ডেস্কঃ-

জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবার গাজীপুর সিটি নির্বাচনে বড় ইস্যু। ড্রেন উপচে ময়লা আবর্জনা ছড়ায় সড়কে। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।  দীর্ঘদিন ধরে এই দুই সমস্যায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সিটি করপোরেশন হলেও, নাগরিক সেবা বাড়ানোর দিকে নজর দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
গাজীপুর সিটি করপোরেশন হয়েছে ২০১৩ সালে। কিন্তু এখনো এমন অনেক কাচা সড়ক বলে দেয় এখানকার নাগরিক সেবার চিত্র কেমন। দীর্ঘদিন ধরে ড্রেনগুলোর সংস্কার না করায় দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ময়লা পানি উপচে পড়ে সড়কে।
বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ বাড়ে নগরবাসীর। নগরীর এসব সমস্যা সমাধান নিয়ে নিজেদের পরিকল্পনার কথা ভোটারদের কাছে তুলে ধরছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। নির্বাচিত হলে প্রতিশ্র“তি অনুযায়ী কাজ করার আশ্বাস দেন তারা ।

Post Top Ad

Responsive Ads Here