অনলাইন ডেস্কঃ
নতুন হোক বা একটু পুরানো। মাত্র ৬ হাজার টাকা দিলেই হাতে পাচ্ছেন নান্দনিক একটি বাইক। সঙ্গে বাইকের কাগজপত্রও। বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে এমন তথ্য।
কলকাতার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাকাঁদহ বাজার থেকে বেশ কয়েকদিন আগে একটি বাইক চুরির ঘটনা ঘটে।
ওই ঘটনায় তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে পুলিশ গড়বেতা থেকে সরফরোজ মল্লিক নামে বাইশ বছরের এক যুবককে গ্রেফতার করে। তাকে জেরা করে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য।
জিজ্ঞাসাবাদে পুলিশ মোটরবাইক চুরির এক বড়সর চক্রের সন্ধান পায়। খোঁজ মেলে আন্তঃজেলা গাড়ি চুরির চক্রেরও।
পরে বাঁকুড়া জেলা পুলিশ এই ঘটনার তদন্তের জন্য ছয় সদস্যের একটি বিশেষ দল গঠন করে।
সরফরোজকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম বেরিয়ে আসে। সূত্র ধরে বাঁকুড়ার ওন্দা থানার পুনিসোল গ্রাম থেকে গ্রেফতার করা হয় ওই চক্রের সঙ্গে যুক্ত সাদেক আলি খান ও মজবুর আলি দালাল নামে দুই ব্যক্তিকে। ওই দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে হদিশ পায় চুরি যাওয়া বাইকের।
তল্লাশি অভিযান চালিয়ে পুনিসোল এলাকা থেকে সতেরোটি বাইক উদ্ধার করে পুলিশ। যেগুলি অনেকে কিনে বাড়িতে রেখেছিল। তৈরি করে দেয়া হয়েছিল নকল রেজিস্ট্রেশনের কাগজপত্র।
জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান, উদ্ধার হওয়া বাইকগুলির একটি বাকাঁদহ থেকে চুরি হওয়া আর বাকিগুলি খড়গপুর, মেদিনীপুর, কোতোয়ালি, চন্দ্রকোনা এলাকা থেকে চুরি হওয়া।
সোমবার, মে ০৭, ২০১৮
৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে মোটরসাইকেল!
Tags
# অপরাধ
# আন্তর্জাতিক
# ইন্ডিয়া
# গাড়ি
# যানবাহন
About সময় সংবাদ
যানবাহন
লেবেলসমূহ:
অপরাধ,
আন্তর্জাতিক,
ইন্ডিয়া,
গাড়ি,
যানবাহন
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc
