মেহেরপুরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর জামিন বহাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৭, ২০১৮

মেহেরপুরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর জামিন বহাল

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলা বিএনপির ৬২ নেতা-কর্মীর জামিন বহাল রেখেছে নিম্ম আদালত।
গতকাল রবিবার মেহেরপুরের জেলা জজ আদালতের বিচারক উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। জামিনপ্রাপ্তরা হলেন- মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ সহ ৬২ জন নেতা-কর্মী হাইকোর্টের নির্দেশনা অনুসারে গতকাল মেহেরপুর জেলা জজকোর্টে হাজির হলে মাননীয় জেলা জজ তাদের হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রাখেন। এদিকে নেতাকর্মীরা জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে আসলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান। এসময় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ইলিয়াছ হোসেন সহ  বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here