নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতির কালে আটক তিন জন গুলিবিদ্ধ এক ডাকাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১৮, ২০১৮

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতির কালে আটক তিন জন গুলিবিদ্ধ এক ডাকাত

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

একটি রিভলভার, দুই রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জামসহ তিন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে তাদরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার ভারারিয়া পাড়ার কৈলাশ দেবনাথের ছেলে বিজয় দেবনাথ (৩৬), শিবপুর উপজেলার গোবিন্দি এলাকার মজনু সরকারের ছেলে এবাদুল্লাহ (২৬) এবং একই উপজেলার কামারগাঁও এলাকার মৃত জামান আলীর ছেলে ওয়াসিম।
পুলিশ জানায়, শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি চালিয়ে বিজয় দেবনাথকে গুলিবিদ্ধ ও বাকী দুজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানায় পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here